আশাশুনি উপজেলার প্রতাপনগরের ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে।
র ভাঙন
এখন বর্ষা নেই, নেই বৃষ্টি। তবুও শুষ্ক মৌসুমেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা দিয়েছে দুধকুমার নদীর ভাঙন।
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ভাঙনে শত শত পরিবার সর্বস্ব হারিয়েছে। নদীর ভাঙনে চোখের সামনে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে তীব্র ভাঙন শত শত পরিবার নিঃস্ব। তীব্র ভাঙনে নদীগর্ভে চলে গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠিানসহ দশ একর আবাদি জমিরও বেশি এবং হুমকির মধ্যে রয়েছে নদীপাড়ের পাঁচশত পরিবারের বেশি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে গিয়ে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করায় ঘরবাড়ি ও ফসলহানির আশঙ্কায় দিনযাপন করছেন বাসিন্দারা।
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে।
কুড়িগ্রামে সবক'টি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। গত এক সপ্তাহে তিস্তা নদীর তীরবর্তী বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে।